শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম

বন্যায় বিপর্যস্ত মেক্সিকোতে মৃত বেড়ে ৬৪, নিখোঁজ বহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে। মেক্সিকোর জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ের (সিএনপিসি) এক বিবৃতি বলা হয়েছে, গত সপ্তাহ থেকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রিসিলা ও রেমন্ডের কারণে তীব্র বৃষ্টিপাতের ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পোজা রিকা প্রদেশ। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পোজারিকাসহ আরও কয়েকটি এলাকার মানুষ পানি ও বিদ্যুৎহীন রয়েছে। বন্যায় প্রাণহানির ঘটনায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেন, দুর্যোগকবলিত এলাকার বাসিন্দাদের সহায়তার জন্য জরুরি পরিষেবার কয়েকটি দলকে নির্দেশনা দেয়া হয়েছে।
 
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পোশাক, পানি, খাবারসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে রাজ্যগুলোতে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েক বছলের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রাকৃতিক এই দুর্যোগে আড়াই লাখের বেশি মানুষ ক্ষতিগস্ত এবং  ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit