স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল। গোল পেয়েছেন পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচের শুরুর একাদশে থাকা ভিনিসিউস জুনিয়র, ব্রুনো গিমারেইস ও ক্যাসেমিরোই শুধু জাপানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছেন। নতুন একাদশ নিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল। জাপানের গতিশীল ফুটবল ও হাই প্রেসিংয়ে বারবার বল হারাচ্ছিল ব্রাজিলিয়ানরা।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০০