বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, পুলিশের আইজিসহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ সভার কথা জানান। তিনি বলেন, আমরা আগামী ২০ তারিখে আইনশৃঙ্খলার সঙ্গে যে সমস্ত সংস্থা জড়িত যেমন সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয় আলোচনা করবে। তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। 

ইসি সূত্র জানায়, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার চিঠি সোমবার বিকালে পাঠিয়েছে ইসি। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা আগামী সোমবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। চিঠিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit