বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি যাচ্ছে দলগুলোর কাছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক দলগুলোর কাছে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে এ সংক্রান্ত সুপারিশ দেবে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জুলাই জাতীয় সনদের ৩টি ভাগ আছে। প্রথম ভাগে আছে সনদের পটভূমি। দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের ((সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন)) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।

প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ।

সনদে স্বাক্ষরের জন্য আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ৩০টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই মধ্যে প্রতিটি দল থেকে দুজন করে স্বাক্ষরকারীর নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে শেষ পর্যন্ত সবাই সই করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে, যেসব দল আগে সনদের খসড়ায় মতামত দিয়েছে, সেই ভিত্তিতেই আজ তাদের কাছে চূড়ান্ত অনুলিপি পাঠানো হচ্ছে। সেখানে মূল কনটেন্ট অপরিবর্তিত থাকছে, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

সনদে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ বিলুপ্ত করা। এই বিষয়ে দলগুলোর মতামত চাওয়া হলে, প্রায় সব দল পক্ষে অবস্থান নেয়। তবে কমিশন জানিয়েছে, এই অনুচ্ছেদ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সংসদ নেবে। তাই সনদে তা আর উল্লেখ করা হয়নি।

কিউএনবি/অনিমা/১৪অক্টোবর ২০২৫,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit