বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View
ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন— এমন কথা তিনি কোথাও বলেননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র তার সঙ্গে যোগাযোগ করেনি।’

তিনি আরও লেখেন, ‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। পাশাপাশি সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছিলেন।’

তবে শফিকুল আলম স্পষ্ট করে জানান, ‘আমি কোথাও বলিনি যে, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবেও এমন কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল না।’

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/দুপুর ১২:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit