শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

আজকে সোনার দাম কতো?

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

বাজুস আরো জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সোনার আজকের বাজারদর

☛ ২২ ক্যারেটঃ ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা

☛ ২১ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা

☛ ১৮ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা

☛ সনাতন পদ্ধতিঃ ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা
এদিকে, সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও।

রূপার আজকের বাজারদর 

☛ ২২ ক্যারেটঃ প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫১ টাকা।

☛ ২১ ক্যারেটঃ প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকা।

☛ ১৮ ক্যারেটঃ প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকা।

☛ সনাতন পদ্ধতিঃ প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকা।

এদিকে স্বর্ণ এবং রূপার ক্রমাগত এমন দাম বৃদ্ধির ফলে বেশ আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষদের।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit