শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

বেড়েছে ডিমের দাম, সবজির বাজারের কী হালচাল?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতারা বলছেন, কিছু সবজির দাম সামান্য কমলেও বেশিরভাগই এখনও হাতের নাগালের বাইরে। সবজি কিনতে আসা গৃহিণী রুবিনা আক্তার বলেন, ‘এত দাম দিয়ে প্রতিদিনের বাজার করা সম্ভব না। একটু কম দাম হলে ভালো হতো।’

বাজারে প্রতি কেজি টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১৬০ টাকা, করলা ৬০-৮০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা, পটোল ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, মূলা ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, আলু ২০ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 
বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কমছে না বলে দাবি বিক্রেতাদের। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শাহবুদ্দিন বলেন, ‘লাগাতার বৃষ্টির কারণে মাঠে অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে পাইকারিতে দাম বেড়েছে, আমরাও বেশি দামে কিনে আনছি। তাই খুচরা বাজারে খুব একটা দাম কমানো যাচ্ছে না।’
 
কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। বর্তমানে কেজি প্রতি ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির প্রভাবে গত সপ্তাহে হঠাৎ করেই বেড়ে গিয়েছিল কাঁচা মরিচের দাম। তবে বৃষ্টি কমে আসায় দাম অর্ধেকে নেমে এসেছে।
 
এদিকে, নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই ইলিশ মাছ। তবে চাষের রুই ও কাতলার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে টেংরা, পাবদাসহ ছোট মাছের দাম। বিক্রেতা হাফিজ মিয়া বলেন, ‘ ছোট মাছ কম ধরা পড়ছে। তাই সরবরাহ কমায় ছোট মাছের দাম কিছুটা বেশি।’
 
বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৭৫০-৮০০ টাকা, এবং পাবদা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 
স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। তবে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজনে ৫ টাকা বেড়ে এখন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকার মধ্যে।
 
বাজারে আসা ক্রেতারা বলছেন, একসঙ্গে সব কিছুর দাম বেশি হওয়ায় মাসের খরচ মেলানো কঠিন হয়ে পড়েছে। আর বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে আগামী সপ্তাহে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit