বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৪তম। শনিবার সকাল ৯টা ৫০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ২১২, যা খুবই অস্বাস্থ্যকর মানদণ্ডে পড়ে। 

এছাড়া ১৭৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। ১৭০ স্কোরে মিশরের কায়রো তৃতীয় অবস্থানে উঠে এসেছে। তালিকায় ১৬৩ স্কোরে চতুর্থ অবস্থানে উগান্ডার কাম্পালা। এসব শহরের বাতাস আজ অস্বাস্থ্যকর। তবে তালিকায় ১৪১ স্কোরে ১৪তম অবস্থানে থাকা ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
 
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit