বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজ ফ্রান্সের প্রতিপক্ষ আজারবাইজান, জার্মানির লুক্সেমবার্গ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গেল কয়েক বছর ধরে শনির দশা কাটছে না জার্মানির। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর সোনালী যুগের সেনানীদের বিদায়। ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। মরুর বুকেও ২০২২ সালে বিবর্ণ ছিল জার্মানি। সেবারও বিদায় গ্রুপ পর্ব থেকে।

বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল জার্মানি। এরপর নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারায় তারা। তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। ইনজুরির কারণে এ দুই ম্যাচেও জামাল মুসিয়ালা ও কাই হ্যাভার্টজকে পাবেন না জার্মানির কোচ। গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ফ্লোরিয়ান উইর্টজকে। ব্রেন্টফোর্ডের হয়ে চমৎকার পারফর্ম করা কেভিন স্কেড এক বছর পর ফিরেছেন জার্মান দলে।

এছাড়াও খেলতে পারবেন না স্টুটগার্ট লেফটব্যাক ম্যাক্সিমিলিয়ান। ম্যানুয়াল নয়্যারের অবসরের পর জার্মানির গোলপোস্টে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন টার স্টেগেন। তার ইনুজরি, নিয়মিত পারফর্ম করা অলিভার বুমানও অসুস্থ। তাই গোলপোস্টে ফ্রেইবুগে খেলা নোয়াহ আতুবোলুকে ডেকেছেন নাগেলসম্যান। রাজার হালে ফিফা বিশ্বকাপের টিকিট কাটার প্রস্তুতি ফ্রান্সের। আজারবাইজান ম্যাচের আগে সুখবর পেয়েছেন দিদিয়ের দেশম।

ইনজুরি থেকে সেরে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠায় তাকে শুরুর একাদশে রাখা হবে বলে জানিয়েছেন কোচ দেশম। ‘এমবাপ্পে খেলা মানেই দলের জন্য বাড়তি শক্তি। সে নিজেই জানিয়েছে সে পুরোপুরি ফিট। এ দুই ম্যাচের জয় দিয়ে আশা করি আমরা আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলতে পারব। ‍

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit