বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব: এরদোগান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন।

মিশরের শারম এল-শেখ শহরে তিন দিন ধরে চলা আলোচনায় তুরস্ক, কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল। এরদোগান বলেন, আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই প্রক্রিয়াতে আমাদের অবদান অব্যাহত রাখব।

তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কেবল চুক্তি বাস্তবায়নই যথেষ্ট নয়। ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে। তিনি ঘোষণা করেন, আমরা ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে, স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পন্ন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

বিবৃতির শেষে এরদোগান গত দুই বছর ধরে ‘চরম দুর্ভোগ’ সহ্য করা এবং ‘অমানবিক পরিস্থিতিতে’ বসবাস করা ফিলিস্তিনিদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit