মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে, কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম এর সঞ্চালনায়, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের আহ্বায়ক সায়েদুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ:সভাপতি রমজান আলী, আদিবাসী নেত্রী চিনু রেমা প্রমুখ।

বক্তারা বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের অন্যতম অগ্রদূত। শ্রমিক কৃষক জনতার মুক্তির সংগ্রামে আজীবন নিবেদিত একজন লড়াকু নেতা। কমরেড মোহাম্মদ ফরহাদের আদর্শ ও সংগ্রামী চেতনা ধারণ করে সমাজ পরিবর্তনের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে কমরেড মোহাম্মদ ফরহাদের জীবনাদর্শ তুলে ধরতে শিক্ষকদের কাছে অনুরোধ জানানো হয়। পরিশেষে উদীচী দুর্গাপুর উপজেলা শাখার শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit