বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট 

আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নানা অনিয়ম দূর্নীতি ও দলিল লেখকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকার আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক সমিতির সদস্যরা। বুধবার দুপুরে আশুলিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। 
সংবাদ সম্মেলনে আশুলিয়া দলিল লেখক সমতির যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন বলেন, আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল যোগদান করার পর থেকে দলিল রেজিষ্ট্রি করতে নানা অনিয়ম করে যাচ্ছেন। যোগদান করার কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর কাছে ঘুষ দাবী করলে তাকে অফিস থেকে বের করে দেন তারা। দলিল লেখকরা দলিল সম্পাদন করতে নিয়ে গেলে নানা আইনের কথা বলে দলিল রেজিষ্ট্রি না করে ফিরিরে দেন। ওই দলিল করতে হলে মোটা অংকের টাকা দাবী করেন বলেও তিনি অভিযোগ করেন। 
তিনি বলেন, এসব কারণে গত ১৭ই জুন থেকে সাব-রেজিষ্ট্রারের এক দফা প্রত্যাহারের দাবীতে সকল দলিল লেখকগণ কলম বিরতি শুরু করেন। সেই সাথে মানববন্ধন সহ আইন মন্ত্রণালয়, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর কার্যালয় ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তার প্রত্যাহার চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সহকারী সচিবকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করতে বলা হয়। এরপরে সরেজমিনে তদন্ত করে  রিপোর্ট দিয়েছেন কিনা জানা নেই। দ্রুত রিপোর্ট প্রকাশের দাবীও জানান তিনি। 
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া দলিল লেখক সমিতির সদস্য মো: শওকত হোসেন, মো: রেজাউল করিম, মো: আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit