বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আরো ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজধানীর আরো পাঁচটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালতের নির্দেশে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ মামলাগুলোর দায় হতে অব্যাহতি প্রদান করেন।

মামলাসমুহের মধ্যে ২০১৩ সালের রাজধানীর পল্টন থানার ভাঙচুর ও মারধরের ঘটনায় করা একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে অব্যাহতি প্রদান করেন।

২০১২ সালের রাজধানীর সূত্রাপুর থানার ভাঙচুর ও মারধরের ঘটনায় করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে অব্যাহতি প্রদান করেন।

ভাঙচুর ও মারধরের ঘটনায় ২০১৫ সালের রাজধানীর পল্টন থানার পৃথক তিনটি মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে অব্যাহতি প্রদান করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। এসব মিথ্যা মামলায় তাকে একাধিকবার গ্রেফতার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। দিনের পর দিন তাকে থাকতে হয় জেল হাজতে।

জাকির হোসেন আরো বলেন, আমরা তখন আদালতকে বারবার বলেছি যে এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলকভাবে করা হয়েছে। 

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা পাঁচ মামলায় আজ ঢাকার আদালত অব্যাহতি দিয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে করা একাধিক মামলায় খালাস ও অব্যাহতি দিয়েছেন আদালত। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আইনজীবী আরো বলেন, তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। আশা করছি, খুব শিগগিরই তিনি সব মামলা থেকে অব্যাহতি ও খালাস পাবেন।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্যদি আইনে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি প্রদান করেন মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit