শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গাজামুখী ফ্লোটিলার আরও ৩টি নৌযান আটক করল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  গাজামুখী নতুন একটি ত্রাণবাহী নৌবহরের আয়োজকরা জানিয়েছেন, বুধবার অন্তত তিনটি নৌযান আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কায়রো থেকে এএফপি এই খবর জানায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানায়, ‘গাজা সানবার্ডস, আলা আল-নাজ্জার এবং আনাস আল-শরীফ— এই তিনটি নৌযানে ইসরায়েলি সেনারা বেআইনিভাবে হামলা ও আটক করেছে। নৌযানগুলো সকালে গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল।’

তারা আরও জানায়, ‘কনসায়েন্স’ নামের আরেকটি জাহাজ, যাতে ৯০ জনের বেশি সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী রয়েছেন, সেটিও ‘আক্রমণের মুখে’ রয়েছে।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গাজামুখী নৌযানগুলোকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ‘আইনগত নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। নৌযান ও যাত্রীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানায়, ‘সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।’

এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, গাজার দুর্ভিক্ষপীড়িত হাসপাতালগুলোতে পাঠানোর জন্য এসব নৌযানে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টিকর খাদ্যসামগ্রী ছিল।

গত কয়েক মাসে ইসরায়েল একাধিক আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পৌঁছাতে বাধা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে।

গত সপ্তাহেও ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও একটি নৌবহর আটকায়। এতে ছিল প্রায় ৪৫টি নৌযান, যেগুলোতে ছিলেন রাজনীতিক ও কর্মীরা। তাদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।

এই ঘটনার প্রতিবাদে ইউরোপজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। -বাসস

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit