সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় রাইফেল ক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা রাইফেল ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করে নওগাঁ রাইফেল ক্লাব।সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার ও রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহমুদ উত্তাল সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, ইবনুল আবেদীন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. সিরাজুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনির আলী আকন্দ, জেলা হিসাবরক্ষক কর্মকর্তা খাঁন মোঃ মজাহারুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাব এর সভাপতি এ এস এম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি এস. এম. আজাদ হোসেন মুরাদ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা, নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম যেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংগঠনের আদর্শ বজায় রেখে পরিচালিত হয় সে বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, রাইফেল ক্লাবের নতুন কমিটি জেলার তরুণ সমাজকে শৃঙ্খলাপূর্ণ, দায়িত্বশীল এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। আলোচনা পর্ব শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 

কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit