শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চৌগাছায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

এম এ  রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।  এ দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর)  সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী ককর্মকর্তা ( অ: দা:) তাসমিন  জাহান। এ বছরের প্রতিপাদ্য  “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
 বক্তারা কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কন্যাশিশুদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক পৌর প্যনেল মেয়র  মাস্টার কামাল আহমদ বিশ্বাস, সহকারী কৃষি  কর্মকর্তা এজেডএম ওবায়দুল্লাহ, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্মতা শাসুন্নাহার ও উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু প্রমুখ।আলোচনা সভা শেষে কন্যাশিশুদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit