বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সহিংস বিক্ষোভে অচল পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে শুরু হওয়া আন্দোলন পঞ্চম দিনে গড়ালেও উত্তেজনা থামেনি। স্থানীয় সময় গেল শুক্রবার মুজাফফরাবাদ শহরে দোকানপাট বন্ধ, সড়ক ফাঁকা ও পরিবহন-ব্যবস্থা স্থবির দেখা যায়। ছোট ছোট মিছিল ও পতাকা হাতে স্লোগানে মুখর হন বিক্ষোভকারীরা। সহিংসতায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা ও পরিবহন সেবা বন্ধ থাকায় প্রায় অচল হয়ে গেছে পুরো অঞ্চল। সরকারি টেলিভিশনের তথ্যানুসারে, বড় আকারের সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের দোকান মালিকরা জানান, নিরাপত্তা উদ্বেগেই ব্যবসা স্থগিত রাখা হয়েছে।
 
খাদ্য, বিদ্যুৎ ও অন্যান্য সেবায় ভর্তুকির দাবিতে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনে নেতৃত্ব দেয়া মানবাধিকার জোটের নেতা বলেন, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত সুবিধাই আন্দোলনের মূল ইস্যু। পাশাপাশি, পাকিস্তানের অন্যান্য অঞ্চল থেকে পাঠানো প্রতিনিধিদের জন্য কাশ্মীর আইনসভায় বরাদ্দ আসন বাতিলের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এসব আসন ব্যবহার করে বারবার স্থানীয় সরকার গঠন বা ভেঙে দেয়া হয়। 
 
বিক্ষোভকারীরা বলছেন, ‘আমরা কারও বিরুদ্ধে না। কোনো দেশ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও না। আমাদের দাবি পাকিস্তানের নিপীড়িত জনগণেরও দাবি। সময় এলে পাকিস্তানের দরিদ্র ও নিপীড়িত মানুষ কাশ্মীরিদের মতো এক কণ্ঠে বলে উঠবে এবং এই দুর্নীতিগ্রস্তরা সংসদ থেকে দূর হয়ে যাবে।’
 
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৃহস্পতিবার কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতাদের সঙ্গে আলোচনায় বসে। কমিটির প্রধান ফয়সাল জামিল কাশ্মীরি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে তিনি আশাবাদী। এর আগে গত বছরও একই ধরনের বিক্ষোভে কয়েকজন নিহত হওয়ার পর সরকার ২৪০০ কোটি রুপি অনুদান দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:৩৩

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit