বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জর্জিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে রোববার (৫ অক্টোবর) বলেছেন, প্রেসিডেন্ট প্রাসাদে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারীরা সরকার পতনের চেষ্টা করছিল এবং ইউরোপীয় ইউনিয়ন জর্জিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করছে।

স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ এবং পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করার পর, রোববার কোবাখিদজে বিরোধী দলের সদস্যদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। 

ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে – মূলত সরকার উৎখাত প্রচেষ্টার সংগঠকদের। দেশের প্রধান বিরোধী শক্তিকে আর জর্জিয়ার রাজনীতিতে সক্রিয় থাকতে দেয়া হবে না।

শনিবার স্থানীয় নির্বাচনের দিনে বিশাল বিক্ষোভ প্রদর্শন করে বিরোধীরা। এসময় জর্জিয়ার দাঙ্গা পুলিশ প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বিক্ষোভকারীদের সরাতে পেপার স্প্রে এবং জলকামান ব্যবহার করে। আটক করা হয় পাঁচজন বিক্ষোভকারীকে।

জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিক্ষোভ সমাবেশে প্রায় ৭ হাজার মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু ইইউ’র সমর্থন থাকা সত্ত্বেও তাদের ‘সাংবিধানিক ব্যবস্থা উৎখাতের প্রচেষ্টা’ ব্যর্থ হয়েছে। 
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit