বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

নেতানিয়াহুর ওপর আস্থা নেই, ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরাইলি বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৪ অক্টোবর) রাতে তেল আবিবে এক বিক্ষোভে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নেন। এই সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষর করতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান।

গিল শেলি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘জিম্মিদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। যুদ্ধ বন্ধ করা নিয়ে আমরা উদ্বিগ্ন। নেতানিয়াহুর ওপর আমাদের কোনো আস্থা নেই। তবে এই মুহূর্তে ট্রাম্পের ওপর এখন আমাদের সমস্ত আস্থা আছে।’
তিনি আরও বলেন,গত কয়েক মাস পর এই প্রথম  আমি এখন সত্যিই আশাবাদী। আশা করি তিনি (ট্রাম্প) এখন বুঝতে পেরেছেন যে নেতানিয়াহু কেবল এই যুদ্ধ চালিয়ে যেতে চান যাতে তিনি জেল থেকে বাঁচতে পারেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধের প্রস্তাবনা নিয়ে আগামীকাল মিশরে আলোচনা শুরু হবে। সৌদি চ্যানেল আশরাক জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির শীর্ষ নেতা খলিল আল-হায়া।

প্রতিবেদনে বলা হয়, হামাস প্রতিনিধি দল আজ কাতার থেকে কায়রোতে পৌঁছাবেন। আগামীকাল তারা আলোচনার জন্য শার্ম আল-শেখে যাবেন। গত মাসের শুরুতে ইসরাইল আল হায়াসহ হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দোহায় হামলা চালায়। ওই হামলায় তিনি বেঁচে গেলেও ছয়জন নিহত হন। যার মধ্যে রয়েছেন আল-হায়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit