শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

৩৫ ছক্কায় ৩১৪ রান করা কে এই হারজাস সিং

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ৩৩ বলে ফিফটি আর ৭৪ বলে সেঞ্চুরির দেখা পান হারজাস সিং। পরের ৬৭ বলে তুলেছেন ২১৪ রান! ৫০ ওভারের টুর্নামেন্ট নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে অবিশ্বাস্য এক ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দিয়েছেন ২০ বছর বয়সি এই ব্যাটার।

ম্যাচে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বিপক্ষে ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রানের টর্নেডো ইনিংস খেলেন বাঁহাতি এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। প্র্যাটেন পার্কে ইনিংসের একাদশ ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হারজাস। ২০তম ওভারে ফিফটি পূর্ণ করেন তিনি ৩৩ বলে। পরে কিছুটা মন্থর হয়ে যায় তার ব্যাটিং, ফিফটি থেকে সেঞ্চুরিতে যেতে লাগে আরও ৪১ বল।

এরপরই শুরু তাণ্ডব! বিদ্যুৎগতিতে ১০৩ বলে পৌঁছে যা দ্বিশতকের ঘরে। আর শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ১৩২ বলে। তার ৩১৪ রানের ইনিংসে ২৬৬ রানই আসে বাউন্ডারি থেকে! ৫০ ওভারে তার দল করে ৫ উইকেটে ৪৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্রেফ ৩৭ রানের। জবাবে সিডনি ৮ উইকেটে করতে পারে ২৮৭।

এই প্রতিযোগিতার লিস্ট ‘এ’ স্বীকৃতি নেই। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভারতীয় ব্যাটার নারায়ান জাগাদিসানের। ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন এ উইকেটকিপার ব্যাটার।

ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে হারজাসের জন্ম ২০০৫ সালে সিডনিতে। তার পরিবার ২০০০ সালে ভারতের চণ্ডীগড় থেকে পাড়ি জমায় সিডনিতে। খেলাধুলা মিশে আছে হারজাসের রক্তেই। তার বাবা ইন্দ্রজিৎ সিং একসময়ে ছিলেন পাঞ্জাব রাজ্যের বক্সিং চ্যাম্পিয়ন, মা আভিন্দার কৌর ছিলেন লং জাম্পার।

হারজাস বাঁহাতি ব্যাটার হলেও মিডিয়াম পেস বোলিং করেন ডান হাতে। গত বছর অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি। ফাইনালে ৬৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit