শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

আজ বিশ্ব শিক্ষক দিবস

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

জাতীয় নিউজ ডেক্সঃ  একজন শিক্ষক মোমবাতির মতো, নিজে জ্বলে অন্যদের আলো দেন। শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার পরিশ্রম, ভালোবাসা আর ত্যাগ লুকিয়ে থাকে। কিন্তু সেই ত্যাগের কথা আমরা কতবার ভাবি? প্রিয় শিক্ষক কে—এই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারি। কিন্তু কখনো কি সেই শিক্ষকের বলেছেন, ‘ধন্যবাদ আপনাকে, আপনি আছেন বলেই আমি আজকের আমি।’

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান কীভাবে মানুষ হতে হয়। তবু জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই তাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা। তবে আজ কেন শিক্ষকদের নিয়ে এত কথা। কারণ আজ রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। আজকে একটি ধন্যবাদ, হাসি, আর একটুখানি সম্মানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের দিন। শিক্ষকরা কখনোই বেশি কিছু চান না।

শিক্ষক সভ্যতার অগ্রদূত, জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। তার হাতে রচিত হয় প্রজন্মের চিন্তা, নৈতিকতা ও চরিত্রের ভিত্তি। তাই তাকে বলা হয় গুরু—যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। জ্ঞানের আলো ছড়িয়ে তারা তৈরি করেন সৎ, নৈতিক ও সচেতন নাগরিক। শুধু পাঠ্যবই নয়, জীবন গড়ার পথও দেখান তারা। তাই শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়।

আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ দিবস পালিত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে এ দিবসটি পালিত হয়, যেখানে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর সহযোগী ৪০১টি সংগঠন মূল ভূমিকা রাখে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। কয়েক বছর ধরে এটি সরকারিভাবেও উদযাপিত হচ্ছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit