শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নওগাঁয় ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি 

 সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বেশ কিছু এলাকার উপর দিয়ে হঠাৎ প্রবল বেগে ঝড় বয়ে গেছে। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটার দিকে শুরু হয় প্রবল বেগে এই ঝড়ের তাণ্ডব।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল চারটার পর পরই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা।
বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর ও সদর উপজেলা হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বৈদ্যুতিক পিলার উপরে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।
কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit