শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডে জড়িতদের নাম জানাতে পারেনি।শনিবার (৪ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজয় উপজেলার মজিব সড়ক থেকে নুতন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন লোক তাকে মারধর করে। পরবর্তীতে এলোপাতাড়ি কুপিয়ে উপজেলার একলাশপুর ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহতের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে ওই সময় বিজয়ের সাথে থাকা দুই বন্ধু হত্যাকান্ডের কারণ জানতে পারে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, প্রাথমিক ভাবে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit