শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

নওগাঁর পত্নীতলায় ইউপি চেয়ারম্যান মিন্টু’র দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মৃত নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু (৫৮) এর প্রথম নামাজে জানাযা শুক্রবার দুপুর আড়ইটায় নজিপুর পাবলিক মাঠে এবং তার নিজ গ্রামের বাড়ি নজিপুর ইউপির পার্বতীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে দাফন স¤পন্ন হয়েছে।হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপি’র সহ-সভাপতি এবং নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ফুটবলার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান ও আত্মীয়স্বজন সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার, দলীয় অঙ্গসংগঠন এবং ক্রীড়া প্রেমী মানুষ সহ এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এঘটনায় নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা, একই আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, পত্নীতলা সার্কেল এএসপি, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ, ইউপি চেয়ারম্যানগণ, দলীয় জেলা ও উপজেলা নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের মানুষ মৃতের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাবিবুর রহমান মিন্টুর প্রথম নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় এবং তার নিজ গ্রামের বাড়ি নজিপুর ইউপির পার্বতীপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেল যোগে মাছ শিকারে যাবার সময় নজিপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া নামক স্থানে গাছের গুড়ি বোঝাই একটি ভূটভূটি তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit