রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

তুরস্কে মোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে কাজ করা দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইস্তাম্বুলে পরিচালিত এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি, ইস্তাম্বুল প্রধান প্রসিকিউটরের কার্যালয় এবং পুলিশ বিভাগের সন্ত্রাসবিরোধী শাখা।

গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন আইনজীবী তুগ্রুলহান ডিপ। তিনি মোসাদের হয়ে কাজ করা গুপ্তচরদের কাছে গোপন তথ্য বিক্রি করছিলেন বলে অভিযোগ। অপরজন সেরকান চিচেক। সরাসরি মোসাদের হয়ে কাজ করতেন এমন প্রমাণসহ তাকে আটক করা হয়েছে।

তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দীর্ঘ নজরদারি ও তথ্য সংগ্রহের পর এই অভিযান চালানো হয়। এর মাধ্যমে দেশের ভেতরে বিদেশি গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য ফাঁস রোধে বড় ধরনের সাফল্য এসেছে।

তদন্ত এখনও চলছে। কর্তৃপক্ষ বলছে, মোসাদের বিস্তৃত নেটওয়ার্ক খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের তথ্য ফাঁস বন্ধ করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit