রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View
সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রীজের দক্ষিণ পার্শ্ব থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এরআগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রনি জেলার মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে।
রনির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রনি দূর্গা পূজা দেখতে তার ফুফুর বাড়ি উপজেলার কুঞ্জবন যায়। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে। এসময় তাদের নৌকাটি উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলও তার কোন সন্ধান না পাওযায় আজ সকাল থেকে আবারো ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক পযার্য়ে আজ সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর ডুবুরি দল রনির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit