রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নওগাঁয় প্রতিবাদ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজের পর শহরের নওজোয়ান মাঠের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। 
শিক্ষার্থী মোরশেদ আলম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন, নওগাঁ ডিবেট ক্লাব এর সভাপতি তানজিম বিন বারি, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিশ্ব মানবাধিকারকর্মীদের উদ্যোগে পাঠানো ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ইসরাইল ‘জলদস্যু’র মতো হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার রাতের আঁধারে ইসরাইলের ‘শায়েতেত ১৩’ নামে একটি বিশেষ নৌ কমান্ডো ইউনিট বহরে হামলা চালিয়ে অধিকাংশ জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেগুলোর শত শত আরোহীকে আটক করে।
বহরটিতে বিশ্বের ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন, যারা গাজার অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য শান্তিপূর্ণভাবে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। বক্তারা বলেন, ইসরাইলের এই বর্বর হামলা কেবল মানবিক ত্রাণ সহায়তা আটকানোই নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল। বক্তারা আরও বলেন, ইসরাইল একদিকে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, অন্যদিকে সেই ধ্বংসকবলিত জনপদের জন্য পাঠানো সাহায্যও বাধাগ্রস্ত করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও ঘৃণ্য।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
গাজার নিষ্পেষিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তারা আরও বলেন, মানবতা আজ ক্রমেই বিপন্ন হয়ে পড়ছে, আর বিশ্ব সম্প্রদায়ের উচিত এই নির্যাতনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়ানো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit