বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আইএলটি-টোয়েন্টিতে দল না পেয়ে বিগ ব্যাশে পুরো সময় খেলার প্রতিশ্রুতি অশ্বিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশে অশ্বিন সিডনি থান্ডারের হয়ে খেলবেন। এরইমধ্যে সব পাকাপোক্ত। তবে সিডনির সঙ্গে গ্রুপপর্বের কয়েকটি ও প্লেঅফের ম্যাচগুলো খেলার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন তিনি। কারণ তার আগ্রহের তালিকায় ছিল আরব আমিরাতের আইএলটি২০-ও। দুটো লিগ কিছুটা সাংঘর্ষিক, আইএলটি২০ ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি, বিগ ব্যাশের সময়কাল ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি।

আইএলটি২০-তে অশ্বিন দল পাননি। গতকাল অনুষ্ঠিত নিলামের আগে সর্বোচ্চ দামে নাম জমা দিয়েছিলেন, তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (১ কোটি ৪৬ লাখ টাকা)। নিলামের প্রথম রাউন্ডে এই দামে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নিলামের পরের রাউন্ড শুরু হওয়ার আগেই নাকি অশ্বিন নিজ থেকে বলে নাম প্রত্যাহার করে নেন।

অশ্বিন বলেন, ‘আইএলটি২০-তে খেলার জন্য মৌখিকভাবে সম্মতি দিয়েছিলাম। তারা আমাকে খুবই কম টাকা অফার করছিল। যে কারণে থান্ডারের চুক্তির পর আইএলটি২০’র নিলামের কয়েকদিন আগেই নাম সরিয়ে নিতে ইচ্ছে হয়েছিল। যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম, কথাটা রাখি। তবে আমি নিজের দাম কমাতে চাইনি।’

আইএলটি২০-তে দল পাওয়ায় বিগ ব্যাশে পুরো মৌসুম খেলতে বাধা নেই অশ্বিনের। তিনি আগের চুক্তি বদলে পুরো মৌসুম খেলার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকেই বিগ ব্যাশে অশ্বিনকে দেখা যেতে পারে। সিডনি থান্ডার সেদিন বেল্লেরিভ ওভালে নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে।

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit