বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সুমুদ ফ্লোটিলার নৌযান আটক, মুখ খুললেন এরদোগান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

এরদোগান বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরাইলের হত্যাযজ্ঞের চেহারা উন্মোচিত করেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।

প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়ে  ইসরাইলি নৌবাহিনী অন্তত ৩১৭ জন স্বেচ্ছাসেবীকে আটক করেছে। ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। 

আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে—স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে।

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit