রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু (৫৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে নজিরপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেল যোগে গগনপুর এলাকা থেকে নজিপুর আসার পথে গোড়হাড়িয়া নামক স্থানে গাছের গুড়ি বোঝাই একটি ভূটভূটি তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্যে কমপ্লেক্সে আনারপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপি’র সহ-সভাপতি এবং নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ফুটবলার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও আত্মীয়স্বজন সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার, দলীয় অঙ্গসংগঠন এবং ক্রীড়া প্রেমী মানুষ সহ এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এঘটনায় নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা সহ ইউপি চেয়ারম্যানগণ ও দলীয় নেত্রীবৃন্দ মৃতের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাবিবুর রহমান মিন্টুর নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা গেছে ।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit