শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা ‘অস্পষ্ট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা কার্যকর মনে হলেও এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো অস্পষ্ট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলুম।

তিনি আল-জাজিরাকে বলেন, হামাস যোদ্ধারা যদি বন্দিদের মুক্তি দিয়ে অন্য কোথাও নির্বাসনে যেতে চান, তবে তাদের প্রক্রিয়াকরণ কীভাবে হবে—তা এখনো পরিষ্কার নয়।

সেলুম আরও প্রশ্ন তোলেন, গাজার বাইরে বাধ্য হয়ে অন্যত্র চলে যাওয়া ফিলিস্তিনিদের অবস্থার কী হবে। তাদের কীভাবে পুনর্বাসন বা প্রক্রিয়াকরণ করা হবে, সেটিও পরিকল্পনায় স্পষ্ট নয়। এছাড়া গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী কারা গঠন করবে, সেটিও অনিশ্চিত বলে জানান তিনি। 

এটি কি জাতিসংঘ হবে, নাকি যুক্তরাষ্ট্র? আর কোন কোন দেশ সেনা পাঠাতে স্বেচ্ছাসেবী হবে? কারণ এর সঙ্গে রাজনৈতিক ও আর্থিক ব্যয়ের বিষয়ও জড়িত।

এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাবের সিদ্ধান্ত জানানোর জন্য হামাসকে তিন-চারদিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা তিন থেকে চার দিন সময় দিচ্ছি। তারপর দেখা যাবে কী হয়।

তিনি দাবি করেন, সব আরব ও মুসলিম দেশসহ ইসরাইল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। 

ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না। আর যদি না হয়, তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। 

সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit