শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টমীর কুমারী পূজা

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁয় আজ মঙ্গলবার সকালে মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমীর কুমারী পূজা। সকালে পুজা মন্ডপগুলোর দূর্গা দেবীকে পূজার অর্ঘ দিয়ে শুরু হয় অষ্টমীর কুমারী পূঁজার নানান আয়োজন। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজন।

অষ্টমীর কুমারী পূজায় পূজারি হিন্দু সম্প্রদায়ের কুমারী সহ সকল বয়সের মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। সনাতন ধর্মাবলম্বীরা নতুন পোশাকে, মুখে উৎসবের হাসি নিয়ে দেবীর চরণে অঞ্জলি দিতে হাজির হন মন্দিরে।

অনেকেই পঞ্জিকা অনুসারে ব্রত পালন করছেন, কেউবা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরে দেখছেন বিভিন্ন থিম ও সজ্জায় রাঙানো মণ্ডপগুলো। পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করেছেন শান্তির প্রতীক। আর ফিরতি যাত্রায় দেবী দোলায় (পালকিতে) চড়ে কৈলাশে গমন করবেন, যা শুভ লক্ষণ হিসেবেই গণ্য করা হয়।

জেলার প্রতিটি মণ্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূণ্যার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। নওগাঁয় এ বছর ৮১১ টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit