বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মার্কিন হামলা হলে জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত মাদুরো : ভেনেজুয়েলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় তাহলে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো— এমন কথাই জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। এমন আক্রমণের পরিণতি ‘ভয়াবহ’ হবে বলেও সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কারাকাসের ওপর কড়া চাপ বাড়িয়েছে। এর আগে, ভেনেজুয়েলার নৌকাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন—যদিও ওয়াশিংটন দাবি করছে এসব অভিযানে লক্ষ্য ছিল লাতিন আমেরিকার মাদকচক্র দমন। ঘটনাপ্রবাহটি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে, এটি মাদুরোর ১২ বছরের শাসন শেষ করার উদ্দেশ্যে বৃহৎ সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে।

সোমবার এক সংবাদ সম্মেলনে রদ্রিগেস যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ‘মাদকবিরোধী যুদ্ধের গল্পটি সম্পূর্ণ মিথ্যা।’ তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল, গ্যাস, সোনা ও অন্যান্য খনিজ সম্পদ দখল করা —এটির একটিমাত্র লক্ষ্য হলো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখল করা।

রদ্রিগেস জানান, যদি জরুরি অবস্থা জারি করা হয় তাহলে প্রেসিডেন্ট মাদুরো বিশেষ ক্ষমতা গ্রহণ করবেন; এর মধ্যে থাকবে সশস্ত্র বাহিনী দ্রুত মোতায়েন করা, সীমান্ত বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার মতো পদক্ষেপ। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কোনো দিন আমাদের মাতৃভূমি অন্য কারো হাতে তুলে দেবো না—কখনোই না।

ভাইস প্রেসিডেন্ট আরও সতর্ক করেন যে, যারা প্রকাশ্যে বিদেশি আক্রমণের পক্ষে কথা বলবেন তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit