বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বুধবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে।

এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে পুঁজিবাজারে লেনদেন চলবে।

অন্য দিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে। 

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit