বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানি বলে সভাপতির হাত থেকে পুরস্কার নেয়নি ভারত, এখন যা করছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা এবারের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তিনবারের সাক্ষাতে হ্যান্ডশেক করেনি। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেনি। এমনকি গতকাল (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে ফাইনাল শেষে পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে বাধ্য হয়ে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন দলের ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান। এখন সেই মেডেল এবং ট্রফি ফিরে পেতে ভারতীয় ক্রিকেটারদের আকুতি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘ভারত একটি দেশের (পাকিস্তান) সঙ্গে লড়াই করছে, আর সেই দেশের একজন নেতা আমাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। আমরা সেই ব্যক্তির কাছ থেকে ট্রফি নিতে পারি না, যিনি এমন একটি দেশকে প্রতিনিধিত্ব করেন, যে দেশ আমাদের দেশের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তাই আমরা সেই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি।’  

সাইকিয়া আরও বলেছেন, ‘ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি। কিন্তু এর মানে এই নয় যে ভদ্রলোক সেই  ট্রফি আর মেডেলগুলো, যেগুলো আমাদের দেশকে দেওয়ার কথা, নিজের হোটেল রুমে নিয়ে চলে যাবেন। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমরা আশা করি তাঁর সুস্থ বুদ্ধি জাগ্রত হবে।’ সাইকিয়া বলেছেন, ‘আমরা আশা করি, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’ বিষয়টি নিয়ে আসন্ন নভেম্বরে আইসিসির সভায় ক্ষোভ জানানো হবে বলেও জানিয়েছেন সাইকিয়া।    

সাইকিয়া আরও বলেন, ‘বিসিসিআই ভারতের সরকারের তৈরি নীতি ও চেতনাকে অনুসরণ করেছে সব  খেলায়। তাই যখন এটি দ্বিপক্ষীয় টুর্নামেন্ট হয়, তখন ভারত পাকিস্তান বা অন্য কোনো শত্রু দেশের সঙ্গে খেলতে যায় না। আর গত ১২ থেকে ১৫ বছর ধরে বিসিসিআই  সেটিই করে আসছে। সরকার বলেছে, বহুজাতিক টুর্নামেন্ট হলে – তা ক্রিকেট হোক বা ফুটবল – আমাদের খেলতেই হবে। না হলে আন্তর্জাতিক ফেডারেশনগুলো সংশ্লিষ্ট ফেডারেশনকে নিষিদ্ধ করে দেবে। তাই আমরা কেন্দ্রীয় সরকারের নীতিই অনুসরণ করেছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit