বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই খেলতে নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরে হয়েছে এশিয়া কাপ হকি। টুর্নামেন্ট শেষ হলেও শেষ হয়নি বাংলাদেশের মিশন। এশিয়া কাপ থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার হিসাব এখনো বাকি বাংলাদেশের। ষষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ।

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যায়নি পাকিস্তান। এশিয়া কাপে ষষ্ঠ হওয়া বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তান পাচ্ছে বিশ্বকাপে ওঠার যোগ্যতা অর্জনের প্লে-অফ খেলার সুযোগ। এই আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়ম।

এই প্লে-অফের ম্যাচ খেলতে পাকিস্তান আসবে বাংলাদেশে। ম্যাচ তিনটি হবে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। সেভাবে বাংলাদেশ হকি ফেডারেশন প্রস্তাব দিয়েছে। বাংরাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, পাকিস্তান সম্ভবত ১০ নভেম্বর আসবে। ম্যাচ তিনটি হতে পারে ১২, ১৩ ও ১৫ নভেম্বর।

তিনটি ম্যাচটি হবে দিনের আলোতে। মওলানা ভাসানী স্টেডিয়ামের ফ্লাডলাইড এখন আন্তর্জাতিক ম্যাচে ব্যবহারের উপযোগী নেই বলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যবহার করা হবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit