বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

খুলে দেওয়া হলো বিশ্বের সর্বোচ্চ সেতু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে তিন বছরেরও বেশি সময় ধরে নির্মাণকাজ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ সেতু ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’। রোববার (২৮ সেপ্টেম্বর) সেতুটি উদ্বোধন করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট) উচ্চতায় দাঁড়িয়ে থাকা এ সেতুটি দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে নির্মিত হয়েছে। নদী ও গভীর গিরিখাতের ওপর নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু ভেঙে দিয়েছে একই প্রদেশে অবস্থিত ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং সেতুর রেকর্ড।

উদ্বোধনী দিনে সম্প্রচারিত ড্রোন ফুটেজে দেখা যায়, নীল রঙের বিশাল সহায়ক টাওয়ার আংশিকভাবে মেঘে ঢাকা অবস্থায় সেতুর ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় মানুষ উপস্থিত থেকে সেতু উদ্বোধনকে স্মরণীয় করে তোলেন।

গুইঝো প্রদেশের পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন জানান, সেতুটি চালু হওয়ায় দুই পাশের মানুষের যাতায়াতের সময় দুই ঘণ্টা থেকে নেমে এসেছে মাত্র দুই মিনিটে। এতে আঞ্চলিক পরিবহণ ব্যবস্থা যেমন সহজ হয়েছে, তেমনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গতি সঞ্চার করেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪২০ মিটার দীর্ঘ সেতুটির প্রধান স্প্যান পাহাড়ি এলাকায় নির্মিত বিশ্বের সর্ববৃহৎ স্প্যানের সেতু হিসেবে রেকর্ড গড়েছে। এ প্রদেশেই বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেক অবস্থিত। যদিও উপত্যকা থেকে উচ্চতার বিচারে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুই এখন বিশ্বের সর্বোচ্চ, তবে নিজস্ব কাঠামোগত উচ্চতায় রেকর্ড ধরে রেখেছে ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট, যার উচ্চতা ৩৪৩ মিটার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit