রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

বোচাগঞ্জে সবজির বাজার অগ্নিমুল্য

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ Time View

ক্যাপশন: সেতাবগঞ্জ পৌর বাজারের এক সবজি বিক্রেতা।

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : টানা কয়েক দিনের বৃষ্টির কারণে মাঠে সবজির উৎপাদন কমে যাওয়ায় দিনাজপুর অঞ্চলের বাজারে শীতকালীনসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজি কিনতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত দাম গুনতে হচ্ছে। তবে মাছ ও গরু খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও দেশি মুরগি ও ডিমের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ২৮ সেক্টেম্বর রবিার বোচাগঞ্জ উপজেলার পৌরশহরের বৃহৎ সবজির বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি প্রতি কেজি ১২০ টাকা এবং বাঁধাকপি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।

মুলা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, পটোল ৬০, বেগুন ৬০, শসা ৬০, টমেটো ২৪০ ও গাজর ১৫০ টাকা কেজি বিক্রি হয়। এ ছাড়া পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা এবং কিছু বাজারে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও বেশ বেড়েছে, প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বাজারে আসা এক ক্রেতা মোঃ আশরাফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর একটু বৃষ্টি হলেই বাজারে সবজির দাম দ্বিগুণ হয়ে যায়। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের সংসার চালানোই কঠিন হয়ে যাবে। অথচ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন শত শত ট্রাক সবজি ঢাকাসহ দেশের বড় বড় শহরে যাচ্ছে।

অন্য এক ক্রেতা বলেন, আগে ৫০০ টাকায় বাজার করলে কয়েক দিনের সবজি হয়ে যেত। এখন সেই একই জিনিস কিনতে হাজার টাকাও খরচ হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারি দরকার। এদিকে বিক্রেতারা বলছেন, তাদেরও কিছু করার নেই। সবজির দাম পাইকারি বাজার থেকেই বেড়ে আসছে। উপজেলার রেলঘুন্টি, বাসুদেবপুর, মিলরোড, মাধবপুর, হাটরামপুর বাজারসহ সকল সবজির বাজারে প্রতি কেজি সবজিতে ২ থেকে ৩ টাকা কম বেশী। সেতাবগঞ্জ বাজারের সবজি বিক্রেতারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক জমির ফসল নষ্ট হয়েছে।

পাইকারি বাজারেই সরবরাহ কম, তাই খুচরায় দাম বেশি। তবে আবহাওয়া অনুকূলে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে দাম কমবে। অন্যদিকে মাছ ও মাংসের বাজার তুলনামূলক স্বাভাবিক থাকলেও দেশি মুরগি ও ডিমের দাম বেড়েছে। স্থানীয় পোলট্রি ব্যবসায়ী মোঃ মসিউর রহমান বলেন, দেশি মুরগির কেজি প্রতি দাম আগের চেয়ে ৩০-৪০ টাকা বেড়েছে। ডিমের দামও হালি প্রতি ০৩-০৫ টাকা বেশি। সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ ক্রেতারা মনে করেন, নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনার জন্য প্রশাসনের নজরদারি ও বাজার মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit