বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় হামলা, নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে একটি মরমন গির্জায় রোববার বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, হামলাকারী প্রথমে গাড়ি দিয়ে গির্জায় ঢুকে অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালান এবং ভবনে আগুন ধরান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে হামলাকারীকে গুলিতে নিহত করে।

প্রাথমিকভাবে দুজন নিহতের খবর পাওয়া গিয়েছিল; পরে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। হামলায় আটজন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সন্দেহভাজনকে থমাস জ্যাকব সানফোর্ড (৪০) হিসেবে শনাক্ত করেছে; তিনি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন।

এফবিআই এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে এবং হামলাটিকে ‘লক্ষ্যনির্ধারিত সহিংসতা’ হিসেবে বিবেচনা করছে। ঘটনার সময় গির্জার ভেতরে শত শত মানুষ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে, সহিংসতা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। মরমন গির্জা ১৮৩০ সালে প্রতিষ্ঠিত এবং বিশ্বের নানা দেশে লাখ লাখ অনুসারী রয়েছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় বন্দুক সহিংসতার ঘটনা দীর্ঘদিন ধরে সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit