বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

এশিয়া কাপ জিতে কত টাকা পেল ভারত, হেরে পাকিস্তানের আয় কত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে ভারত। তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন।

এবারের এশিয়া কাপের প্রাইজমানি আগের আসরগুলোর তুলনায় অনেকটাই বেড়েছে। এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ পাকিস্তান পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

২০২৩ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। তারও আগে ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা কিছুটা বেড়েছে। টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য যে দিনকে দিন বাড়ছে, এতে করে সেটিও স্পষ্ট হয়েছে।

এদিকে, পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও মাঠ থেকে ট্রফি গ্রহণ করেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit