শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

কটিয়াদীতে প্রতিবন্ধী খুরশিদ মাঝির জীবনযুদ্ধে পাশে দাঁড়ালেন ইউএনও

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : দুই পা কাজ না করলেও কখনো কারও সাহায্যের হাত বাড়াননি খুরশিদ মাঝি। নিজস্ব সামর্থ্য ও অদম্য মনোবল নিয়ে সংসারের ভার টানছেন। সারাদিন নদীর ঘাটে যাত্রীদের নৌকা পারাপারে সাহায্য করেন, নৌকার দড়ি টানেন। নদীর ঢেউ, বাতাস আর পুরনো নৌকাটি যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বর্তমানে উন্নত সড়ক যোগাযোগের কারণে নদীপথে যাত্রীর সংখ্যা কমে গেলেও খুরশিদ মাঝি নদীর ঘাট ছাড়েননি। কারণ এটিই তার জীবিকা এবং আত্মসম্মান। তবে বয়সের ভার, আয় অনিশ্চিত ও পারিবারিক কষ্ট নিয়ে দিন কাটছে তার অনিশ্চয়তায়।এই মানবিক গল্প পৌঁছে যায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের কানে। সংবাদ পেয়ে ছুটে যান তিনি, দেখা করেন খুরশিদ মাঝির সঙ্গে। কাছ থেকে দেখেন তার জীবনযুদ্ধ, সীমাবদ্ধতার মধ্যে আত্মমর্যাদার টিকে থাকা।

তার কষ্ট, অপ্রতুল আয়, আর অসহায় জীবনের চিত্র দেখে আবেগাপ্লুত হন ইউএনও মাঈদুল ইসলাম। তিনি কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেন- খুরশিদ মাঝিকে একটি দোকানঘর করে দেয়া হবে, এবং দোকান চালানোর জন্য প্রয়োজনীয় মালামালও দেয়া হবে। মো. মাঈদুল ইসলাম জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে দোকান নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্যও ব্যবস্থা নেয়া হবে।

খুরশিদ মাঝির চোখে জলে ভাসে নতুন জীবনের আশা। তিনি বলেন, ‘আমার দুই পা কাজ না করলেও, আমি কখনো হার মানিনি। নদীর ঘাট আমার জীবনের অংশ, আর এখন উপজেলা প্রশাসনের সহায়তায় নতুন একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। আমার জন্য যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবার দোকানের মাধ্যমে আমি নিজের পরিবারের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারব।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit