ফাইভ-স্টার মানের এই সুপারইয়টে রয়েছে মোট ৩১টি কক্ষ, যার মধ্যে ২৪টি সুপিরিয়র রুম (২৫ বর্গমিটার), ৪টি ভিআইপি রুম (৩০ বর্গমিটার) এবং ৩টি রয়্যাল স্যুইট (৬০ বর্গমিটার)। রয়্যাল স্যুইটে থাকছে লিভিং এরিয়া, সোফা বেড, হট টাব ও শাওয়ারের সুবিধা।
প্রতি রাতে এখানে থাকতে সর্বনিম্ন ৯৯০ দিরহাম খরচ করতে হবে। অতিথিদের জন্য থাকছে ২৪ ঘণ্টা কনসিয়ার্জ ও হাউজকিপিং, স্মার্ট রুম অটোমেশন এবং ৩৬০ ডিগ্রি সানডেক উপভোগের সুযোগ।
এছাড়াও থাকবে ইন-রুম সার্ভিস ও অন-বোর্ড শেফদের তৈরি বিশেষ মেনু। বিয়ে, করপোরেট ইভেন্ট বা যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ সুপারইয়ট বুকিংয়ের সুবিধাও থাকছে।
‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’ আবুধাবির প্রথম ভাসমান হোটেল হলেও সংযুক্ত আরব আমিরাতে প্রথম ভাসমান হোটেল নতুন নয়।