স্পোর্টস ডেস্ক : রোববার (২৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লিটন বাদে পুরো এশিয়া কাপের স্কোয়াডই আছে এই সিরিজের স্কোয়াডে। এদিকে, লিটনের ইনজুরির আনুষ্ঠানিক একটি আপডেট জানিয়েছে বিসিবি।
অধিনায়কের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাইড স্ট্রেইনের কারণে সে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি। এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে তার অ্যাবডোমিনাল মাংশপেশিতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং টি-টোয়েন্টি সিরিজে থাকবে না। মেডিকেল বিভাগ তার পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নেবে এবং পর্যবেক্ষণ করবে।’
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০০