বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

‘নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাব না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা অলি ঘোষণা দিয়ে বলেছেন, নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাব না। তিনি বলেন, ‘আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাব? কোনো দিন না।

চলতি মাসের শুরুর দিকে জেন-জিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অলি। দীর্ঘদিন পর জনসমক্ষে এসে নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় ইউএমএলের যুব শাখার এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর এটি ছিল অলির প্রকাশ্য প্রথম বক্তৃতা। ৯ দিন নেপালের সেনাবাহিনীর নিরাপত্তা সুরক্ষায় থাকার পর ১৮ সেপ্টেম্বর তিনি গুন্ডুতে ভাড়াবাসায় গিয়ে ওঠেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অলি বলেন, ‘আমরাই এ দেশ গড়ে তুলব। আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব, শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কারকির নেতৃত্বাধীন সরকারকে জনসমর্থনহীন সরকার আখ্যা দিয়ে অলি বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নয়; বরং লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে।

অলি দাবি করে বলে, তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না। আন্দোলনের সময় অলি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন, তার রেকর্ডিং প্রকাশ করতে তিনি সুশীলা কারকির সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অলি অভিযোগ করে বলেন, তার নতুন বাসভবনের অবস্থান জেনেও বর্তমান সরকার তাকে যথাযথ নিরাপত্তা দেয়নি। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ‘অলির নতুন বাড়ি খুঁজে বের করে আক্রমণ করো।’ সরকার কী করছে? শুধু বসে বসে দেখছে? এর আগে ৯ সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাসভবন পুড়িয়ে দেন।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যাঃ ০৬.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit