বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল আজ। গুরুত্বপূর্ণ এই ফাইনালে এশিয়ার এই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে এগিয়ে ভারত। তবে পাকিস্তানকেও হালকাভাবে দেখার সুযোগ কম। সর্বশেষ দুই দল ফাইনালে খেলেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার জিতেছিল পাকিস্তানই।

তবে এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। তারা এশিয়া কাপের এবারের আসরে টানা ৬ ম্যাচে দাপুটে জয় পেয়েছে। অন্যদিকে বাদ পরার শঙ্কা নিয়েই ফাইনাল পর্যন্ত এসেছে পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে ছন্দে না থাকলেও পাকিস্তানের ফাইনালে জ্বলে উঠতে যারে। তারা অতীতে এমন দৃষ্টান্ত রেখেছে। ১৯৯২ সালের বিশ্বকাপে এবং  ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নড়েবড়ে অবস্থায় ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয়।

এখন দেখার বিষয়, আজ ফাইনালে কোন একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। মানে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই দলই আজ ফাইনালে ভারতের বিপক্ষে খেলাতে পারে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। 

আজ ফাইনালে ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান। তিনে খেলতে পারেন সাইম আইয়ুব। পাকিস্তানের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে আছেন হারিস রউফ, ফাহিম আশরাফ ও হুসাইন তালাত। স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit