বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

নিউজ ডেক্সঃ  রাজধানীর কারওয়ান বাজারে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় তারা জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মো. কাওসার জানান, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারেননি। ইতোমধ্যে ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগই ঋণ নিয়ে জোগাড় করতে হয়েছে।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো-

* যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

* নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

* অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।

* প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

* লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit