শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : রসিংদীর শিবপুরে ফার্মেসিতে চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসীতে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্মেসীর তালা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করার সময় পথচারীরা দোকানের ভিতরে শব্দ শুনতে পান। এসময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভিতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ী থেকে এসে ফার্মেসী মালিক মনোয়ার হোসেন ডাক চিৎকার শুরু করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে আহত হওয়ার পর সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতাল রেফার্ড করেন। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামের মৃত্যু হয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণধোলাইয়ে সাইফুল ইসলাম নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit