বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার

সাংবাদিক আসাদকে হুমকি বিএনপির আহবায়ক আনিছুরকে অব্যাহতি

রাশেদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ Time View
রাশেদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : রাজারহাট উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমানের পুত্র সোহেল আনিছ কর্তৃক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকীর জেরে এবং আহবায়কের নানা অপকর্ম ও অব্যাহত দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছুর রহমানকে পদ থেকে অব্যাহিত দিয়েছে জেলা বিএনপি। শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।     

জানা যায়,গত ১৯আগষ্ট রাতে বাজারহাট বাজারের থানা মোড়স্থ বাদল চন্দ্রের কসমেটিক্স দোকানে সাংবাদিক আসাদ কেনাকাটা করার সময় তাকে দেখে সোহেল আনিছ অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় তিনি সেখান থেকে সরে পার্শ্ববর্তী আব্দুর রশিদের ওষুধের ফার্মেসিতে ওষুধ ক্রয়ের জন্য আসেন। সোহেল আনিছও তার পিছু পিছু সেখানে উপস্থিত হয়ে পুনরায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করতে থাকে।

সাংবাদিক আসাদ তাকে হুমকী ও গালমন্দের কারণ জানতে চেয়ে বিষয়টি মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় সোহেল আনিছ উত্তেজিত হয়ে তার হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে এবং হুমকি দেয় যে,বিএনপি ক্ষমতায় আসলে সে রাজারহাট প্রেসক্লাব দখলে নিয়ে নিজেই সভাপতি হবে। একপর্যায়,তার পিতার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ উঠানো না হলে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়।

এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকালে সাবেক উপজেলা আহবায়ক আনিছুর রহমান কর্তৃক দলীয় প্রভাব খাটিয়ে উচ্চ আদালতের রায় থাকা সত্বেও এক মাদ্রাসায় সভাপতি হয়ে পদ বিক্রি করে টাকা ভাগাভাগির প্রস্তাব, তার পুত্রকে লেলিয়ে দিয়ে সাংবাদিক হত্যার হুমকি, একজনের কলিজা ছিড়ে নেয়ার হুমকির সংক্রান্ত ভিডিও ফুটেজ সহ অভিযোগ, রাজারহাট কামিল মাদ্রাসার সভাপতি হতে না পেরে একজন প্রখ্যাত আলেমকে হুমকির অডিও এবং কল রেকর্ড, ওই নেতা কর্তৃক তার পুত্রবধুকে মেনে নিতে নিজের বিকল কিডনি স্থাপনের জন্য একটি কিডনির দাবি সংক্রান্ত কল রেকর্ড সহ অব্যাহত ভাবে দলিয় শৃঙ্খলা ভঙ্গ এবং আহবায়কের দলিয় প্রভাব খাটিয়ে তার (আগে ছাত্রলীগের কর্মী ছিল) পুত্র সোহেল আনিছের বিভিন্ন অপকর্মের তথ্য-প্রমাণ পান তদন্ত কমিটি।

এর প্রেক্ষিতে শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমানকে আহবায়কের দায়িত্ব অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড.শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমানকে অব্যাহিত প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit