বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টেলএন্ডারদের নৈপুণ্যে বরিশালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় সিলেটের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৭ সেপ্টেম্বর) এনসিএলের ম্যাচে বরিশালকে ২ উইকেটের ব্যবধানে হারাল সিলেট। ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় জাকির হাসানের দল।

১৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সিলেটের সংগ্রহে। জয়ের জন্য শেষ ১২ বলে তখনো প্রয়োজন ৩০ রান। ক্রিজে নেই কোনো জাত ব্যাটার। একপ্রান্তে পেসার সৈয়দ খালেদ আহমেদ, আরেকপ্রান্তে পেসার রেজাউর রহমান রাজা। তবে কেউ ভাবতেও পারেনি এ দুই বোলার-ই দলের প্রয়োজনে ব্যাটার বনে জয় এনে দেবেন।

১৯তম ওভারে রাজা ২টি চার আর খালেদ ১টি ছক্কা হাঁকান। দুজন মিলে দলকে এনে দেন ২০ রান। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১০ রানের। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে, দ্বিতীয় বলে একটি সিঙ্গেল নেন রাজা। শেষ ৪ বলে দরকার মাত্র ৩ রান। কিন্তু তৃতীয় বলে খালেদ ক্যাচ তুলে দিলে ফের শঙ্কা জাগে। তবে কোনো রকম দুশ্চিন্তায় না ফেলে ক্রিজে নেমেই চার আদায় করে দলকে ২ উইকেটের জয় এনে দেন মেহেদী হাসান।

এর আগে রান তাড়ায় নেমে ৫৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সিলেট। পঞ্চম উইকেটে অমিত হাসানের সঙ্গে দলের হাল ধরেন আসাদুল্লাহ আল গালিব। দুজনের জুটিতে আসে ৩৫ রান। ২২ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ২৪ রান করে দলীয় ৯২ রানে তানভীর ইসলালের শিকার হন গালিব। ৭ বলে ৩ রান করে খানিকবাদেই সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক তৌহিদ হুসাইন ফেরদৌস। ৩২ বলে ৫ চারের মারে ৩৯ রান করে দলীয় ১১০ রানে অমিত রান আউট হলে হারের শঙ্কায় পড়ে সিলেট। সেখান থেকে দলকে উদ্ধার করে জয় এনে দেন টেলএন্ডার ব্যাটাররা।

বরিশালের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন মেহেদী হাসান। ১টি করে উইকেট নেন রুয়েল মিয়া, সোহাগ গাজী ও তানভীর। এদিন টস হেরে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ রাব্বি ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় বরিশার। ফজলে মাহমুদ ৪৪ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৬০ রান করেন। ২১ বলে ৪ ছক্কায় ৩৫ রান করেন সালমান ইমন। দলের বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেননি।সিলেটের হয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন এবাদত হোসেন। ১টি করে উইকেট তুলে নেন গালিব, খালেদ, রাজা ও রাহাতুল ফেরদৌস জাভেদ।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit