শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আফগানিস্তান সিরিজের আগে লিটনকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাঁজরের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচে মাঠে নামা হয়নি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

বিসিবির একটি সূত্র শনিবার গণমাধ্যমকে জানিয়েছে, পাঁজরের চোট থেকে সেরে উঠতে লিটনের দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে নির্বাচক প্যানেলকে জানানো হয়েছে। তাই ওয়ানডে সিরিজেও খেলবেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। টি-টোয়েন্টি সিরিজ শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২২ সেপ্টেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পান লিটন। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন।

এই চোটের জেরেই পরে এশিয়া কাপের সুপার ফোরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন তিনি। আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়। আর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে আবুধাবিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit